ফরিদপুরে ককটেল-পেট্রোলবোমা উদ্ধার, আটক ৩

১২ নভেম্বর ২০২৫, ০৫:২০ PM
পেট্রোলবোমা, ককটেল, গানপাউডারসহ আটক তিনজন

পেট্রোলবোমা, ককটেল, গানপাউডারসহ আটক তিনজন © সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় লকডাউনকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে প্রস্তুতকৃত পেট্রোলবোমা, ককটেল, গানপাউডার ও হাতবোমা উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়। 

বুধবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়ি থেকে এসব বোমা ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটকরা হলেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে রাজ ইসলাম (২২), চাঁদপুরের মতলব উপজেলার পাঠান বাজার এলাকার নুর মোহাম্মদ স্বপনের ছেলে রাকিব হোসেন (২৫) ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জালাল মিয়ার ছেলে জুয়েল রানা (২২)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার লকডাউনকে কেন্দ্র করে পেট্রোলবোমা, ককটেল,গান পাউডার, হাত বোমা ও বিভিন্ন সরঞ্জাম প্রস্তুতি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে এসব আগ্নেয় জিনিসপত্র উদ্ধার করে। এ সময় তিনজনকে আটক করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, লকডাউনকে কেন্দ্র করে পেট্রোল বোমা, ককটেল, গান পাউডার, হাত বোমা ও বিভিন্ন আগ্নেয় জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করা হয়। এখন পর্যন্ত উদ্ধার করা জিনিসপত্রের তালিকা তৈরি করা হয়নি। বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো যাবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950