পুলিশের বিশেষ অভিযানে ২০ মামলার পলাতক আসামি গ্রেফতার

১২ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ AM
আটককৃত ২০টি মামলার পলাতক আসামি মো. মিজানুর রহমান

আটককৃত ২০টি মামলার পলাতক আসামি মো. মিজানুর রহমান © সংগৃহীত

খাগড়াছড়ি সদর থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, মাদক, খুন, চুরি ও দস্যুতাসহ মোট ২০টি মামলার পলাতক আসামি মো. মিজানুর রহমান (৩৭) গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি শহরের কুমিল্লাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃত মিজানুর রহমান কুমিল্লাটিলা আনসার ক্যাম্প সংলগ্ন এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর মডেল থানা ও পার্শ্ববর্তী থানাগুলোতে ৫টি মাদক মামলা, ২টি হত্যা মামলা, ৬টি চুরির মামলা, ২টি অস্ত্র মামলা, ১টি দস্যুতা মামলা এবং আরও ৪টি অভিযোগসহ মোট ২০টি মামলা রয়েছে।

দীর্ঘদিন ধরে পলাতক থাকা মিজানকে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে আটক করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, আইনের বাইরে কেউ নয়। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬