শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা: দুই শুটারসহ আটক ৫

১২ নভেম্বর ২০২৫, ০১:২৫ AM
ফিল্মি স্টাইলে দুই দুর্বৃত্তের ছোড়া গুলি

ফিল্মি স্টাইলে দুই দুর্বৃত্তের ছোড়া গুলি © সংগৃহীত

পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে ‘শীর্ষ সন্ত্রাসী’ তারিক সাইফ মামুনকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিদের মধ্যে মামুনকে গুলি করা দুই শুটারও রয়েছেন বলে জানিয়েছে তারা।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানী ও দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। তিনি জানান, অভিযানের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল ও কয়েকটি গুলি উদ্ধার করা হয়েছে।

নাসিরুল ইসলাম বলেন, আটকদের মধ্যে ফারুক ওরফে কুত্তা ফারুক এবং রবিন মামুনকে লক্ষ্য করে ১০ রাউন্ড গুলি চালায়।

তদন্ত–সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন— রনি ওরফে ভাইগ্না রনি, ফারুক ওরফে কুত্তা ফারুক, কামাল, জসিম, ইসহাক, রয়েল, ইব্রাহীম ও রুবেল। কেউ সরাসরি গুলি চালিয়েছেন, আবার কেউ সহায়তাকারী হিসেবে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, এরা সবাই মোহাম্মদপুর, বছিলা, হাজারীবাগ ও পুরান ঢাকার বাসিন্দা এবং বিভিন্ন ‘শীর্ষ সন্ত্রাসী’র হয়ে ভাড়ায় অপরাধমূলক কাজে যুক্ত। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সরাসরি হত্যায় অংশ নেওয়া কয়েকজন মোহাম্মদপুরের আলোচিত সন্ত্রাসী পিচ্চি হেলালের গ্রুপের সদস্য।

গত সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিপরীতে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে মামুনকে গুলি করে হত্যা করা হয়। তিনি সেদিন আদালতে হাজিরা শেষে বের হচ্ছিলেন। কাছের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, মামুন দৌড়ে পালানোর চেষ্টা করছেন, এ সময় দুই ব্যক্তি খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালাচ্ছেন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৪ সদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৬ লাখ টাকা দেওয়ার ঘোষণ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে কি সন্তান দত্তক নেওয়া যায়?
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাজারে এলো আইফোন ১৮ প্রো, চমকে দিতে পারে যেসব ফিচার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9