পুরান ঢাকায় লকডাউন কর্মসূচি পালন করতে এসে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৩ নভেম্বর ২০২৫, ০১:২৮ PM
সূত্রাপুর থানা ছাত্রলীগের সহ-সভাপতি সিফাত হোসেন সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সূত্রাপুর থানা ছাত্রলীগের সহ-সভাপতি সিফাত হোসেন সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ। © টিডিসি

পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংলগ্ন বাহাদুর শাহ পার্ক এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন সূত্রাপুর থানা ছাত্রলীগের সহ-সভাপতি সিফাত হোসেন সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ। লকডাউন কর্মসূচি পালন করতে এসে গ্রেপ্তার হন তিনি। 

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে সন্দেহ জনকভাবে তকে আটক করে পুলিশ। পরে সূত্রাপুর থানা পুলিশের একটি টিম তাকে তল্লাশি করে গ্রেপ্তার করে।

তিনি নিষিদ্ধ সংগঠন সূত্রাপুর থানা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ওই ছাত্রলীগ নেতা সূত্রাপুরের বানিয়া নগর এলাকার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘একজন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে মামলা আছে। আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

বাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন
  • ২৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় হামলা-ভাঙচুরসহ ১৭ লাখ টাকা লুটের অভিযোগ অধ্যক্ষের
  • ২৪ অক্টোবর ২০২৬
গুগলের ডেটা সেন্টারে যোগ দিলেন লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ২৩ অক্টোবর ২০২৬
বিয়ের ২০ দিনের মাথায় স্বর্ণালংকার নিয়ে গাড়িচালকের সঙ্গে পাল…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই: আব্দুল হাই মুহাম্মাদ …
  • ২৩ অক্টোবর ২০২৬
জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লার ছবি, যে ভুলে সংশোধনের মুখে মা…
  • ২৩ অক্টোবর ২০২৬