নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে লাঠি হাতে রাকসু নেতারা

১২ নভেম্বর ২০২৫, ১০:৫৮ PM
লাঠি হাতে রাকসু নেতারা

লাঠি হাতে রাকসু নেতারা © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে লাঠি হাতে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে গণজমায়েত করেছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নেতারা। বুধবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে রাকসুর উদ্যোগে এই জমায়েত অনুষ্ঠিত হয়। এতে সাধারণ শিক্ষার্থীরাও অংশ নিয়েছেন।

রাকসুর নেতারা জানান, তারা আনন্দঘন পরিবেশে অবস্থান নিলেও রাতে বিভিন্ন গেটে গ্রুপভিত্তিক অবস্থান করবেন।

রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামীকাল নৃশংস কর্মকাণ্ডের পরিকল্পনা নিয়েছে। সেই আশঙ্কায় আমরা রাত ৯টা থেকে ক্যাম্পাসে অবস্থান নিয়েছি। ২০২৪ সালের ১৬ জুলাই যেভাবে তাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হয়েছিল, ঠিক সেভাবেই এবারও আমরা তাদের প্রবেশ ঠেকাব।

রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, আওয়ামী লীগ যতবার নিজেদের শক্তিশালী দেখানোর চেষ্টা করবে, আমরা ততবারই ১৬ জুলাইয়ের মতো লাঠি হাতে দাঁড়াব। কেউ যদি ক্যাম্পাসে ছাত্রলীগ পরিচয় দেয়, তবে খারাপ কিছু হতে পারে। জুলাইয়ে যেমন লাঠির দ্বারাই তারা ক্যাম্পাস ছেড়েছিল, এবারও তাই হবে।

রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সায়েদা হাফসা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আমরা আজ এখানে একত্র হয়েছি। আমরা চাই ক্যাম্পাস সব সময় নিরাপদ থাকুক এবং কোনো সন্ত্রাসী গোষ্ঠী এখানে প্রবেশ না করুক।

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬