এবার ধোলাইপাড়ে বাসে আগুন

১২ নভেম্বর ২০২৫, ০৭:২১ PM
ধোলাইপাড়ে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে

ধোলাইপাড়ে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে © সংগৃহীত

রাজধানীর ধোলাইপাড়ে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ‌খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ‌ তবে আগুন কীভাবে লেগেছে তা বিষয়টি নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

আজ বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে বাসে আগুন লাগার সংবাদ পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ করতে ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আজ সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে ধোলাইপাড়ে একটি বাসে আগুন লেগেছে। ‌খবর পাওয়ার পর আমাদের একটি ইউনিট বাসের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ‌বাসটিতে কীভাবে আগুন লেগেছে তা আমরা জানতে পারিনি। ‌এ ছাড়া হতাহতের কোনো সংবাদও আমাদের কাছে আসেনি।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ করছে দুর্বৃত্তরা। ‌একই সঙ্গে বিভিন্ন পরিবহনের যাত্রীবাহী বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটছে।

বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬