থানার সামনে পুলিশের গাড়িতে আগুন, যে ব্যাখ্যা দিল ডিএমপি

১২ নভেম্বর ২০২৫, ০২:০৯ PM
থানার সামনে পুলিশের গাড়িতে আগুন, যে ব্যাখ্যা দিল ডিএমপি

থানার সামনে পুলিশের গাড়িতে আগুন, যে ব্যাখ্যা দিল ডিএমপি © টিডিসি সম্পাদিত

রাজধানীর রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লাগার ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বুধবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তালেবুর রহমান বলেন, বুধবার (১২ নভেম্বর) রাজধানীর  কাকরাইল মোড় সংলগ্ন রমনা থানার সামনে পুলিশের একটি সিঙ্গেল কেবিন পিক-আপ যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হলে তা মেরামতের জন্য মেকানিক আনা হয়। পরবর্তীতে গাড়িটি সারানোর জন্য বারবার চেষ্টা করেও চলাচল উপযোগী করা সম্ভব হয়নি। এক পর্যায়ে গাড়ির ইঞ্জিন গরম হয়ে গাড়িটিতে আগুন ধরে গেলে মেকানিক সামান্য আহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি অনেকে ভিন্নভাবে প্রচার করছেন যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

তিনি বলেন, প্রকৃতপক্ষে এটা নিছক একটি দুর্ঘটনা। এ নিয়ে কোন প্রকার বিভ্রান্তি না ছড়ানোর জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিনীত অনুরোধ করা হলো। একই সাথে সকালে রাজধানীর এয়ারপোর্ট রোডেও একটি মাইক্রোবাসে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়।

আরও পড়ুন: ‘মিস্ত্রির ভুলে’ থানার সামনে পুলিশের গাড়িতে আগুন

এর আগে, মিস্ত্রির ভুলে পুলিশের একটি গাড়িতে আগুন লেগেছে বলে জানিয়েছেন রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ আগুন কোনো দুর্বৃত্ত দেয়নি। গাড়ির কাজ করার সময় হঠাৎ আগুন লেগে যায়।

ওসি বলেন, গাড়ির কাজ করার সময় হঠাৎ ব্যাটারি সংযোগ এক হয়ে আগুন লেগে যায়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কোনো হতাহত নেই। গাড়ির মিস্ত্রির ভুলে এ আগুনের ঘটনা ঘটে। তবে এই ক্যান্ড কোনও দুর্বৃত্ত করেনি।

তিনি জানান, গাড়ির কাজ করার সময় হঠাৎ ব্যাটারি সংযোগ এক হয়ে আগুন লেগে যায়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কোনও হতাহত নেই। গাড়ির মিস্ত্রির ভুলে এ আগুনের ঘটনা ঘটে বলে জানান রমনা থানার ওসি গোলাম ফারুক।

তারও আগে, রাজধানীর উত্তরায় একটি হাইয়েস মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষ থেকে আগুন দেওয়ার দায় স্বীকারের ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
  • ১২ অক্টোবর ২০২৬
মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬