বাসে আগুন দুর্বৃত্তদের, ভেতরেই দগ্ধ হয়ে মারা গেলেন চালক

১১ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ AM
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান এলাকায় বাসে আগুন দেওয়ায় পুড়ে মারা গেছেন চালক

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান এলাকায় বাসে আগুন দেওয়ায় পুড়ে মারা গেছেন চালক © প্রতীকী ছবি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চালক জুলহাস মিয়া (৩৫) নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে থানার আনার পাশাপাশি জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চালাচ্ছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। ফুলবাড়িয়া থানার ওসি রোকনুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: নারীসহ আওয়ামী লীগের জেলা সভাপতি গ্রেপ্তার

ওসি বলেন, আওয়ামী লীগ লীগের নেতাকর্মীরা সোমবার রাত সোয়া ৩টার দিকে ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহনের বাসে আগুন দেয়। এতে বাসটি পুড়ে যায়। ভেতরে থাকা চালক জুলহাস মিয়াও দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬