দলের নিবন্ধন চেয়ে অনশনরত তারেক গুরুতর অসুস্থ, আজ যাবেন ইশরাক

০৯ নভেম্বর ২০২৫, ১১:০৫ AM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৫, ১১:০৮ AM
তারেক রহমান

তারেক রহমান © সংগৃহীত

আমজনতার দলের সাধারণ সম্পাদক ও তরুণ নেতা তারেক রহমান বর্তমানে গুরুতর অসুস্থ। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমান দীর্ঘ দিন ধরে দলের নিবন্ধনের দাবিতে আমরণ অনশন চালাচ্ছেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।

দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ এক বিবৃতিতে বলেন, তারেক রহমান শুধু আমাদের দলের সাধারণ সম্পাদক নন, তিনি জনগণের ভোটের অধিকার, রাজনৈতিক ন্যায্যতা ও রাষ্ট্রে সমতার প্রতীক। আজ তিনি জীবন বাজি রেখে লড়ছেন, কিন্তু নির্বাচন কমিশন নির্বিকার।

বিবৃতিতে আরও বলা হয়, তারেক রহমান কেবল দলের নেতা নন, তিনি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এক সংগ্রামী তরুণ নেতার প্রতীক। ২৪-এর গণঅভ্যুত্থান, ১৮-এর কোটা আন্দোলন এবং দেশের নানা সংকটময় মুহূর্তে তিনি সর্বদা জনগণের অধিকার প্রতিষ্ঠায় অগ্রভাগে ছিলেন।

বর্তমানে তিনি নির্বাচন কমিশনের প্রধান গেটে দলের নিবন্ধন দাবিতে আমরণ অনশন চালাচ্ছেন। আমজনতার দল এই আন্দোলনকে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই হিসেবে দেখছে। দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের দীর্ঘদিনের উদাসীনতা ও নীরবতা দৃষ্টান্তহীন অবিচার হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

এদিকে, তারেক রহমানের দাবির প্রতি সংহতি জানাতে ঢাকা সংসদীয় আসন-০৬-এর বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেন আজ দুপুর ১২টায় আগারগাঁওয়ে পৌঁছাবেন।

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬