কৃষকের কামড়ে প্রাণ গেল কোবরা সাপের

০৭ নভেম্বর ২০২৫, ০২:৫৫ PM , আপডেট: ০৭ নভেম্বর ২০২৫, ০৩:০৫ PM
কৃষকের কামড়ে প্রাণ গেল কোবরা সাপের

কৃষকের কামড়ে প্রাণ গেল কোবরা সাপের © সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে এক বিস্ময়কর ঘটনা। সাপের কামড়ে আহত হওয়ার পর কৃষক নিজেই সাপকে কামড়ে মেরে ফেলেছেন। ঘটনাটি ঘটেছে রাজ্যের হার্দৌই জেলার পুষ্পাতলি গ্রামে।

পুলিশ জানিয়েছে, সোমবার (৪ নভেম্বর) দুপুরে ধানক্ষেতে কাজ করছিলেন স্থানীয় কৃষক পুণিত। হঠাৎ একটি কালো কোবরা এসে তার পায়ে জড়িয়ে ধরে কামড় দেয়। তবে আতঙ্কিত না হয়ে পুণিত উল্টো সাপটিকেই ধরে মাথায় কামড়ে দেন।

পুণিত বলেন, ‘আমি ক্ষেতে কাজ করছিলাম, তখন সাপটি আমার পায়ে জড়িয়ে ধরে কামড় দেয়। খুব ব্যথা হচ্ছিল, কিন্তু আমি সাহস হারাইনি। রাগে আমি সাপটাকে ধরে তার মাথায় কামড়ে দিই।’

স্থানীয়রা জানান, কামড় খাওয়ার পরপরই সাপটি ঘটনাস্থলেই মারা যায়। তবে পুণিত জ্ঞান হারাননি। গ্রামবাসীরা দ্রুত তাকে হার্দৌই মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে অ্যান্টি-ভেনম ইনজেকশন দিয়ে পর্যবেক্ষণে রাখেন।

হার্দৌই মেডিকেল কলেজের চিকিৎসক ডা. শের সিং বলেন, ‘রাতে তাকে ভর্তি করা হয়েছিল। আমরা অ্যান্টি-ভেনম দিয়েছি এবং পর্যবেক্ষণে রেখেছিলাম। তার সব রিপোর্ট স্বাভাবিক ছিল, পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

তিনি আরও সতর্ক করে বলেন, ‘সাপকে কামড়ানো অত্যন্ত বিপজ্জনক। সামান্য বিষ যদি মুখ বা মাড়ির ভেতর প্রবেশ করত, সে বাঁচত না। এমন কাজ কখনোই অনুকরণ করা উচিত নয়।’

পুণিতের চাচাতো ভাই অমন কুমার জানান, ‘প্রথমে আমরা ভেবেছিলাম, সে মজা করছে। পরে মাঠে গিয়ে দেখি সাপটা সত্যিই মারা পড়ে আছে। এখন পুরো গ্রামেই এই ঘটনা সবার মুখে মুখে।’

চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, ‘সাপের কামড় কোনো সাহস দেখানোর বিষয় নয়; এটি জরুরি চিকিৎসার ব্যাপার। পুণিতও পরে বলেন, ‘আমি জানি না তখন কী ভেবেছিলাম। হয়তো রাগে বা ভয়ে করেছি। এখন বুঝি এটা খুবই বোকামি ছিল। আমি ভাগ্যবান যে বেঁচে গেছি।’

সূত্র: নিউজ ১৮

ভাইভা শুরুর আগে যা করবেন, যা করবেন না
  • ২১ আগস্ট ২০২৬
এক বছর মেয়াদের ১০ মাস পার হলেও হয়নি শপথ, ক্যাম্পাস ছেড়েছেন …
  • ২১ আগস্ট ২০২৬
এনটিআরসিএ চেয়ারম্যানের পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেন আলিফ রুদাবা
  • ২১ আগস্ট ২০২৬
৭ শর্ত পূরণ না হলে মিলবে না শিক্ষকদের বদলির সুযোগ
  • ২১ আগস্ট ২০২৬
৩৬ ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ দেবে দ্য ডেইলি ক্যাম্পাস
  • ২১ আগস্ট ২০২৬
১৯ কলেজ জাতীয়করণের প্রস্তাব, তালিকা দেখুন এখানে
  • ২১ আগস্ট ২০২৬