নেত্রকোনায় সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

১৬ অক্টোবর ২০২৫, ০৭:৪০ PM
সাপের কামড়ে মারা যাওয়া রায়হান

সাপের কামড়ে মারা যাওয়া রায়হান © টিডিসি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিষধর সাপের কামড়ে রায়হান (৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের সাউদপাড়া গ্রামে নিজ বাড়ির টয়লেটে এ ঘটনা ঘটে।

নিহত রায়হান সাউদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং ওই গ্রামের আক্তার হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সকালে রায়হান টয়লেটে গেলে হঠাৎ বিষধর সাপ তাকে কামড় দেয়। পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. সোহরাব হোসাইন লিংকন তাকে মৃত ঘোষণা করেন।

অকালপ্রয়াত রায়হানের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। খবরটি ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের আবহ নেমে আসে।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফর রহমান বলেন, ‘এ বিষয়টি আমি অবগত আছি। তবে নিহত স্কুলছাত্রের স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করা হবে।’

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬