বই-খাতার স্বপ্ন থেমে গেল সাপের কামড়ে, চিরনিদ্রায় শায়িত তাসলিমা! 

২৬ আগস্ট ২০২৫, ০৩:১৮ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ১০:৪৮ PM
নিহত তাসলিমা

নিহত তাসলিমা © টিডিসি

কিশোর বয়স মানেই স্বপ্নে ভরা জীবন, বই-খাতা হাতে স্কুল কিংবা মাদরাসায় দৌড়ানো, খেলাধুলায় মেতে ওঠা আর ভবিষ্যৎ নিয়ে নতুন নতুন স্বপ্ন আঁকা। কিন্তু গাইবান্ধা জেলার পলাশবাড়ীর ছোট্ট মাদরাসাছাত্রী তাসলিমা আক্তারের (১২) সেই স্বপ্ন থেমে গেল হঠাৎই—এক সাপের ছোবলে। রাস্তায় হাঁটার পথে ঘটে গেল নির্মম সেই ঘটনা। মুহূর্তেই উচ্ছ্বাস ভরা এক কিশোরীর প্রাণ ছিনিয়ে নিল সাপের বিষ। মঙ্গলবার (২৬ আগস্ট) জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের খোদ্দ ট্যাংরার গনেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাসলিমা উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের খোদ্দ ট্যাংরা গনেশপুর গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্রী ছিল।

স্বজনরা জানান, গতকাল বাড়িতে আত্মীয়-স্বজন আসছে। তাদের সাথে ঘুরতে যায় তাসলিমা। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে সাপের ছোবল দেয়। পরে সে চিৎকার করতে থাকে।  

বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে রাতেই পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে দায়িত্বরত ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাসলিমাকে মৃত ঘোষণা করেন।

তাসলিমার চাচাতো বড় ভাই নাজমুল মিয়া বলেন, সাড়ে ৬টার দিকে তাসলিমাকে সাপে কামড় দিয়েছে। পরে তাকে উদ্ধার করে বাড়িতে এনে বিষ নামানোর চেষ্টা করা হয়। সাপ কামড় দেওয়ার ৪০ থেকে ৪৫ মিনিট পর হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি। আমাদের বাড়ি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রায় আট কিলোমিটার দূরে।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. সালাউদ্দীন আহমেদ খান বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বেরোবি শহিদ ফেলানী হলের আধুনিক রিডিং রুম ও সেমিনার রুমের উদ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বিভিন…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের তালিকা প…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
‎জাকসুর উদ্যোগে ২১ হলে কম্পিউটার বিতরণ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মনিটরিংয়ের আওতায় আসছে দেশের সব মাদ্রাসা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু ১ অক্টোবর, ৭ কাগজপত্র …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9