সাপের কামড়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রের মৃত্যু

০৩ অক্টোবর ২০২৫, ০৮:৪৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার ১১নং জুঁইদন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লামার বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত শিশু হলো- জাহেদুল ইসলাম (১১)। সে একই এলাকার আমির হোসেনের ছেলে এবং দক্ষিণ জুঁইদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টায় জাহেদুলকে সাপ কামড় দেয়। তবে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। সন্ধ্যা ৭টায় পরিবারের সদস্যরা তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, জাহেদুল ইসলাম নামে এক শিশুরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার ডান পায়ের পাশে সাপের কামড়ের চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরও বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬
পরিবার বিএনপি হওয়ায় পুলিশের চাকরি হয়নি , নিরঞ্জন রায় বাদ এ…
  • ১২ অক্টোবর ২০২৬