সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু, আরেকজন চিকিৎসাধীন

০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৮ PM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নওগাঁর পোরশায় সাপের কামড়ে মাদ্রাসার এক ছাত্রের মৃত্য হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরেক ছাত্র। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় তাদের সাপে কামড় দেয়।

নিহত ছাত্রের নাম আবদুর রহিম (৮)। আহত শিক্ষার্থীর নাম মাহমুদুল্লাহ (১০)। নিহত আবদুর রহিম উপজেলার চকনারায়ন গ্রামের আলমগীরের ছেলে এবং মাহমুদুল্লাহ্ গানইর গ্রামের হামিদুর রহমানের ছেলে। তারা দুইজনই নিতপুর ইউনিয়নের বালা শহীদ হাফেজিয়া মাদরাসা হেফজ বিভাগের ছাত্র।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মমো সোমবার রাতের খাবার খেয়ে অন্যদের সঙ্গে দুজনই মাদ্রাসার একটি কক্ষে ঘুমিয়ে ছিল। ঘুমের মধ্যে তাদের দুজনকে বিষধর সাপে কামড়ে দেয়। তাদের চিৎকারে মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের দুজনকে উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে আবদুর রহিম মারা যায় এবং মাহমুদুল্লার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং তাদের অনুরোধে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের ভিডিও বক্তব্য শেয়ার করে যা লিখলেন কাজী জ…
  • ০৬ অক্টোবর ২০২৬
একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬