কুড়িগ্রামে সাপের কামড়ে যুবকের মৃত্যু

০৬ আগস্ট ২০২৫, ০৯:০৬ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১১:১১ AM
মজনু মিয়া

মজনু মিয়া © সংগৃহীত

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় সাপের কামড়ে মজনু মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার রাজিবপুর ইউনিয়নের শিবেরডাঙ্গী এলাকার দক্ষিণ দাগ মাঠে পাট কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া ওই এলাকার আবুল হাশেমের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও পাট কাটতে দক্ষিণ দাগ মাঠে যান মজনু মিয়া। সেখানে কাজ করার সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। শুরুতে তিনি বিষয়টি গুরুত্ব না দিয়ে পাট কাটার কাজ চালিয়ে যেতে থাকেন। কিছুক্ষণ পর একটি সাপকে গর্তে ঢুকতে দেখলে তিনি গর্ত খুঁড়ে সেটিকে মেরে ফেলেন।

কিন্তু দুপুরের দিকে তার শরীরে বিষক্রিয়ার লক্ষণ দেখা দেয়। দ্রুত তাকে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে পথেই তার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর জানানো হয় যে, সাপে কাটার ভ্যাকসিন নেই। তাই ময়মনসিংহে পাঠানো হয়। কিন্তু সময়মতো চিকিৎসা না পাওয়ায় পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরওয়ার জাহান বলেন, রোগী হাসপাতালে আসার সময় তার অবস্থা ছিল আশঙ্কাজনক। আমাদের হাতে পর্যাপ্ত সময় ছিল না। উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছিল।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9