নেত্রকোণায় জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবক খুন

১৮ মে ২০২৫, ০৫:১৭ PM , আপডেট: ২০ মে ২০২৫, ১২:৫১ PM
নেত্রকোণার কেন্দুয়া থানা

নেত্রকোণার কেন্দুয়া থানা © সম্পাদিত

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দা দিয়ে কুপিয়ে আবুল কালাম(৩৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (১৭ মে) রাত ১২ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান। এর আগের দিন শুক্রবার দিবাগত রাতে কেন্দুয়া পৌরসভার আইতর গ্রামে তাকে কোপানো হয়।

বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার এ এস আই শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে। 

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে উপজেলার ব্রাম্মনজাত গ্রামের আব্দুল হেকিমের ছেলে আজিজুল ইসলাম গংদের সাথে আইতর গ্রামের আবুল কালাম গংদের দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলছে। এ প্রেক্ষিতে গতকাল রাতে আজিজুল গংদের লোকজন আইতর গ্রামের আবুল কালাম গংদের উপর আক্রমণ করে এবং দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে আবুল কালামকে। পরে এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্ব পালন কারি চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করেন এবং সেখানেই তিনি রাতে মারা যান।

আরও পড়ুন: এবার প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা কুয়েট শিক্ষকদের

পিছিয়ে গেল ছাত্রদলের জরুরি সাংগঠনিক সভা, নতুন তারিখ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬
হৃদয়-লিটনের মহাকাব্যিক জুটিতে জোহানেসবার্গে ইতিহাস বাংলাদেশ…
  • ১৬ নভেম্বর ২০২৬
চবির হীরকজয়ন্তীতে থাকছে ৫০টি ফ্রি বাস, ১২টি ই-কার ও শাটলের …
  • ১৬ নভেম্বর ২০২৬
‎জবিতে আওয়ামী লীগ সন্দেহে ১ শিক্ষককে জিজ্ঞাসাবাদ ও ৪ কর্মকর…
  • ১৬ নভেম্বর ২০২৬
মেধাবী শিক্ষার্থীদের ১৫০০ কম্পিউটার দেবেন প্রধানমন্ত্রী
  • ১৬ নভেম্বর ২০২৬
মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৮০টি টিয়া পাখি উদ্ধার, গ…
  • ১৬ নভেম্বর ২০২৬