আনোয়ারায় ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২২ PM
গ্রেপ্তার মো. আব্দুল আলিম

গ্রেপ্তার মো. আব্দুল আলিম © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার হাইলধর ইউনিয়নের কুনিরবিল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আব্দুল আলিম (৪৫)। তিনি উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুনিরবিল এলাকার বাসিন্দা মুছা মাঝির পুত্র।

র‍্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপসহকারী পরিচালক (ডিএডি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। ভোর আনুমানিক চারটার দিকে আনোয়ারা থানাধীন হাইলধর ইউনিয়নের কুনিরবিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, তিনি আনোয়ারা থানার একটি ডাকাতি মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানায় দণ্ডিত ছিলেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘র‍্যাব একজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’

তৃতীয়-পঞ্চম শ্রেণির তথ্য সংগ্রহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষে পাসের হার ৪৪.২৭ শতাংশ, ফল নিয়ে যা বললেন জাত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ফল প্রকাশ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণা থেকে লেখালেখি: এআইয়ের স্মার্ট ব্যবহারের পাঠ মেরিটাইম…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন’
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬