প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন এ বি এম আবদুস সাত্তার

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৮ AM
এ বি এম আবদুস সাত্তার

এ বি এম আবদুস সাত্তার © সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আবদুস সাত্তার। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার এই চুক্তিভিত্তিক নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী এ বি এম আবদুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব পালনের সময় তাকে অন্য কোনো পেশা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।

আরও পড়ুন: প্রথম কর্মদিবসে যেসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী

প্রশাসনিক দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এ বি এম আবদুস সাত্তার এতদিন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও একান্ত সচিব ছিলেন। এছাড়া বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে সচিবসহ উচ্চপদে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন এম সিরাজ উদ্দিন মিয়া। গত সোমবার তিনি পদত্যাগের আবেদন করলে সরকার তা গ্রহণ করে এবং পদটি শূন্য হয়। মঙ্গলবার নতুন মন্ত্রিসভা গঠনের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ এই পদে এ বি এম আবদুস সাত্তারকে স্থলাভিষিক্ত করা হলো।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬