৫ কোটি ইস্যুতে আমাকে মিস কোট করা হয়েছে: ইসি সচিব

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩০ PM
ইসি সচিব আখতার আহমেদ

ইসি সচিব আখতার আহমেদ © ফাইল ছবি

নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, গণমাধ্যমে প্রকাশিত ‘প্রয়োজনে ৫০ লাখ নয়, ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই’ বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেখানে আমাকে মিস কোট করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ইসি সচিব বলেন, ‘আমাকে মিস কোট করা হয়েছে। প্লিজ মিস কোট করবেন না। আমরা একটা ভালো নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। এই সময় অপতথ্য দিয়ে যদি মানুষকে বিভ্রান্ত করি সেটা অত্যন্ত দুঃখজনক হবে।’

আখতার আহমেদ বলেন, ‘আমার কাছে কোনো একটা অর্থের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল। আমি বলেছিলাম যে যারা এটা ইন্টারসেপ্ট (আটক) করেছে তারা এ ব্যাপারে সোর্স, অ্যামাউন্ট অ্যান্ড পারপাস দেখে এ বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবেন। আমি শুধু এতটুকুই বলেছি। এটাকে যদি দুর্ভাগ্যজনকভাবে মিস কোট করা হয়,  তাহলে আমার জন্য অত্যন্ত অপমানজনক। আমি বিষয়টি নিয়ে খুবই ক্ষুব্ধ। এরকম অপতথ্য ছড়ানো থেকে আপনারা বিরত থাকবেন।’

ইসি সচিব আরও বলেন, ‘যে কর্তৃপক্ষ এটাকে আটক করেছেন এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। কে কত টাকা নিতে পারবেন সেটার আইনি ব্যাখ্যা দেওয়া ইসির কাজ না। দয়া করে আমাকে মিস কোট করবেন না।’

জনবল নিয়োগ দেবে গ্রাফিক অ্যাসোসিয়েটস ইন্টারন্যাশনাল লিমিটেড 
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীতে ককরোচ পার্টির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক ৬ শত…
  • ১০ অক্টোবর ২০২৬
ঢাবির মুজিব হলে শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠীর অর্থ চুরির অভি…
  • ১০ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিনকে হত্যার আগে ধর্ষণ করেন সিএনজিচালক সুমন
  • ১০ অক্টোবর ২০২৬
ককরোচ প্রধান অভিজিৎ দীপকে আটক
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা…
  • ১০ অক্টোবর ২০২৬