প্রথম কর্মদিবসে যেসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৯ AM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর শপথ নেওয়া নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথম পূর্ণাঙ্গ কর্মদিবস শুরু করছেন। বিনম্র শ্রদ্ধা ও প্রশাসনিক কর্মপরিকল্পনার সমন্বয়ে দিনের কর্মসূচি সাজানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দিনের শুরুতেই প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে সাভারের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বেলা ১০টা ৫৫ মিনিটে স্মৃতিসৌধে পৌঁছে তিনি আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর তিনি রাজধানীর শেরেবাংলা নগরে যাবেন। সেখানে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন এবং মোনাজাতে অংশ নেবেন। উল্লেখ্য, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতেও তিনি পরিবারের সদস্যদের নিয়ে সেখানে ব্যক্তিগতভাবে জিয়ারত করেন।

আরও পড়ুন: মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি, কে কোন মন্ত্রণালয় পেলেন?

দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে প্রধানমন্ত্রী বাংলাদেশ সচিবালয়ে পৌঁছাবেন। সচিবালয়ের ১ নম্বর ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি প্রথম অফিস করবেন। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। পাশাপাশি মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করবেন তিনি।

বিকেল ৩টায় সচিবালয়ে নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে নতুন সরকারের কর্মপরিকল্পনা ও অগ্রাধিকারমূলক প্রকল্পগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। বৈঠক শেষে বিকেল ৪টায় সরকারের সিনিয়র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়ে প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, দিনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এর পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতির উপস্থিতিতে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় ২৫জন মন্ত্রীও শপথ নেয়। পরে রাতে মন্ত্রীদের কর্মবণ্টন করে গেজেট প্রকাশ করা হয়।

শিক্ষকদের বদলি আবেদনের ফলাফল কবে, যা বলছেন কর্মকর্তারা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অনুমোদনের দুই সপ্তাহ পরও হয়নি পে-স্কেলের গেজেট, যা বলছেন কর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবি ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগ এমপি আনারকে তার আশপাশের বন্ধুরাই হত্যা করেছে: রাশেদ খ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9