মন্ত্রিসভায় ঠাঁই পেলেন যে তিন নারী এমপি

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৫ PM
আফরোজা খানম রিতা, শামা ওবায়েদ ইসলাম ও ফারজানা শারমিন পুতুল

আফরোজা খানম রিতা, শামা ওবায়েদ ইসলাম ও ফারজানা শারমিন পুতুল © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন তিন নারী সংসদ সদস্য। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই শপথবাক্য পাঠ করান। এবারের সরকারে নারী সংসদ সদস্যদের মধ্য থেকে মন্ত্রী হয়েছেন একজন। বাকি দুজন হয়েছেন প্রতিমন্ত্রী।

৪৯ সদস্যের মন্ত্রিসভার একমাত্র নারী মন্ত্রী হলেন মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। অপর দুজনের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন ফারজানা শারমিন পুতুল। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন শামা ওবায়েদ ইসলাম।

আফরোজা খানম রিতা
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা মানিকগঞ্জ-৩ আসনে ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক রিতা মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। তার বাবা শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু ছিলেন মানিকগঞ্জ-২ এবং মানিকগঞ্জ-৩ আসনে চারবারের সংসদ সদস্য; মন্ত্রীও ছিলেন তিনি। বাবার হাত ধরেই রাজনীতিতে হাতেখড়ি হয় রিতার।

২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ এবং মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী বাবা হারুনার রশিদ খানের প্রধান নির্বাচন সমন্বয়কারীর দায়িত্ব পালনের মধ্য দিয়ে রাজনৈতিক জীবনের শুরু হয় তার। এরপর জেলা ও রাজধানী ঢাকায় দলীয় বিভিন্ন কর্মসূচিতে নেতাকর্মীদের নিয়ে অংশ নেন তিনি। পরে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (হরিরামপুর ও সিঙ্গাইর) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১০ সালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। পরের বছর ২০১৩ সালে জেলা বিএনপির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

রাজশাহী বিভাগের একমাত্র নারী এমপি পুতুল
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের প্রথম নারী ও সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। এবারের নির্বাচনে রাজশাহী বিভাগে একমাত্র বিজয়ী নারী প্রার্থীও তিনি। দীর্ঘ ১৮ বছর পর বিএনপির হারানো আসনটি পুনরুদ্ধার করেছেন পুতুল। ধানের শীষ প্রতীকে ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৪৩১ ভোট।

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বিএনপি সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কন্যা। ফজলুর রহমান পটল ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এই আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ২০০৮ সালের নির্বাচনে আসনটি বিএনপির হাতছাড়া হয়। পরবর্তীতে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের প্রেক্ষাপটে দীর্ঘ ১৮ বছর এই আসনে বিএনপির কোনো জনপ্রতিনিধি ছিলেন না।

শামা ওবায়েদ ইসলাম
ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। ১ লাখ ২১ হাজার ৬৯৪ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন তিনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিসের শাহ আকরাম আলী ওরফে ধলা হুজুরর চেয়ে ৩২ হাজার ৩৮৯ ভোটের ব্যবধানে বিজয়ী হন শামা ওবায়েদ।

তিনি বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমান এর কন্যা। কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদের পাশাপাশি দলের আন্তর্জাতিক উইং ও তৃণমূল স্তরে সক্রিয় এই নারী রাজনীতিবিদ। তিনি নারী নেতৃত্ব, রাজপথ আন্দোলন এবং টকশোতে দলের অবস্থান তুলে ধরার মাধ্যমে সাধারণ মানুষের নজর কেড়েছেন।

গাজা নিয়ে তথ্যচিত্র, অস্কারজয়ী নির্মাতাদের নাগরিকত্ব কেড়ে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের ফলাফল কবে, যা বলছেন কর্মকর্তারা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অনুমোদনের দুই সপ্তাহ পরও হয়নি পে-স্কেলের গেজেট, যা বলছেন কর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9