মহিলা ও শিশুসহ যে দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. এজেডএম জাহিদ হোসেন

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৭ PM
ডা. এজেডএম জাহিদ হোসেন

ডা. এজেডএম জাহিদ হোসেন © সংগৃহীত

বিএনপি সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। একই সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বও পেয়েছেন তিনি। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান।

এ সময় ডা. জাহিদ দুই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। ডা. এজেডএম জাহিদ হোসেন বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ছিলেন।

41
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ফারজানা শারমিন পুতুল

ডা. জাহিদের পাশাপাশি উভয় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ফারজানা শারমিন বর্তমানে বিএনপির চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী, মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য, দলের মিডিয়া সেলের সদস্য এবং নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬