বিএনপির মন্ত্রিসভার ৪৯ মন্ত্রী-প্রতিমন্ত্রীর তালিকা দেখে নিন

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৬ PM , আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১২ PM
বাংলাদেশ সরকার

বাংলাদেশ সরকার © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সংসদ সদস্য হিসেবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিয়েছেন বিএনপির নির্বাচিতরা। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী আর ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৪৯ জনের নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছে।

পূর্ণমন্ত্রী হচ্ছেন যারা— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ (টুকু), হাফিজ উদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদীর, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম (রিতা), শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহছানুল হক মিলন, সরদার সাখাওয়াত হোসেন (বকুল), ফকির মাহবুব আনাম (স্বপন) এবং শেখ রবিউল আলম।

প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন যারা— এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশীদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলাম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক, ইয়াসের খান চৌধুরী, ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

১০ নভেম্বর ক্লাস-পরীক্ষা না নেওয়া শিক্ষকদের তথ্য চেয়েছে জবি…
  • ১১ নভেম্বর ২০২৬
আইপিএল নিলামে মুস্তাফিজসহ বাংলাদেশের একাধিক ক্রিকেটার
  • ১১ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য তৈরি হচ্ছে ৪২০টির বেশি শিক্ষামূলক খেলা
  • ১১ নভেম্বর ২০২৬
পুকুরে মিলল সাবেক ইউপি সদস্য ও আ'লীগ নেতার মরদেহ
  • ১১ নভেম্বর ২০২৬
ইরানের হুমকি পেয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় মার্কিন অর্থমন্ত্রীর 
  • ১১ নভেম্বর ২০২৬
৬৫ পদে জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৮, আবেদন শুরু ১৫ নভে…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950