নতুন মন্ত্রীদের জন্য চালকসহ ৪৭টি গাড়ি প্রস্তুত

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৪ PM
মন্ত্রীদের জন্য প্রস্তুত গাড়ি

মন্ত্রীদের জন্য প্রস্তুত গাড়ি © সংগৃহীত

নতুন মন্ত্রিসভার সদস্যদের যাতায়াত নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সরকারি পরিবহন পুল। আজ মঙ্গলবার সকালেই সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে চালকসহ ৪৭টি গাড়ি প্রস্তুত করে রাখা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের যাতায়াতের সুবিধার্থেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, 'চালকসহ ৪৭টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। নির্দেশনা পাওয়া মাত্রই গাড়িগুলো নতুন মন্ত্রীদের কাছে পাঠিয়ে দেওয়া হবে।' সাধারণত নতুন মন্ত্রীদের শপথের জন্য বাসা থেকে আনতে গাড়ি পাঠানো হলেও এবার প্রক্রিয়ায় কিছুটা ভিন্নতা রয়েছে। এ প্রসঙ্গে অন্য একজন কর্মকর্তা জানান, 'যেহেতু এবার সংসদ সদস্য এবং মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান একই স্থানে অনুষ্ঠিত হবে, তাই সম্ভাব্য মন্ত্রীদের বাড়িতে গাড়ি পাঠানোর প্রয়োজন নেই।'

পরিবহন সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও জানিয়েছেন যে, 'কোনো ব্যতিক্রম না ঘটলে, সব গাড়ি বিকেল ৪টার আগেই সংসদ ভবনে পাঠিয়ে দেওয়া হবে।' শপথ অনুষ্ঠান শেষে নতুন মন্ত্রীরা এই নির্ধারিত গাড়িগুলোতেই সচিবালয় বা তাঁদের গন্তব্যে ফিরবেন। আজ মঙ্গলবার বিকেলের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে পরিবহন পুলের এই প্রস্তুতি এখন শেষ পর্যায়ে।

১০ নভেম্বর ক্লাস-পরীক্ষা না নেওয়া শিক্ষকদের তথ্য চেয়েছে জবি…
  • ১১ নভেম্বর ২০২৬
আইপিএল নিলামে মুস্তাফিজসহ বাংলাদেশের একাধিক ক্রিকেটার
  • ১১ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য তৈরি হচ্ছে ৪২০টির বেশি শিক্ষামূলক খেলা
  • ১১ নভেম্বর ২০২৬
পুকুরে মিলল সাবেক ইউপি সদস্য ও আ'লীগ নেতার মরদেহ
  • ১১ নভেম্বর ২০২৬
ইরানের হুমকি পেয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় মার্কিন অর্থমন্ত্রীর 
  • ১১ নভেম্বর ২০২৬
৬৫ পদে জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৮, আবেদন শুরু ১৫ নভে…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950