ঈদে সাধারণ মানুষের জন্য নতুন নোট নেই, পাবেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা

১০ মার্চ ২০২৬, ০৮:৫৮ AM , আপডেট: ১০ মার্চ ২০২৬, ০৯:১৫ AM
নতুন টাকার নোট

নতুন টাকার নোট © সংগৃহীত

ঈদের আগে সাধারণ মানুষের জন্য নতুন টাকার নোট বাজারে ছাড়ার ঘোষণা দেয়নি বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা নতুন নোট পাচ্ছেন। ব্যাংক সম্প্রতি এ সংক্রান্ত একটি অভ্যন্তরীণ আদেশ জারি করেছে। গত রোববার থেকে কর্মকর্তা-কর্মচারীরা নতুন নোট পেতে শুরু করেছেন।

অফিস আদেশ অনুযায়ী, নির্বাহী পরিচালক, পরিচালক, অতিরিক্ত পরিচালক ও যুগ্ম পরিচালক পদমর্যাদার কর্মকর্তা প্রত্যেকে এক লাখ ৮৩ হাজার টাকার সমপরিমাণ নতুন নোট নিতে পারবেন। পরিচ্ছন্নতাকর্মী ও সাধারণ কর্মচারীরা সর্বোচ্চ ৬৮ হাজার টাকার নতুন নোট নিতে পারবেন। বিতরণ চলবে ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত। নতুন নোট নেওয়ার ক্ষেত্রে তারা বেতন-ভাতার চেয়েও বেশি সুবিধা পাবেন।

কিছু কর্মকর্তা মনে করছেন, এভাবে নতুন নোট শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের দেওয়ায় অবৈধ লেনদেনের মাধ্যমে নোট ফুটপাতের ব্যবসায়ী বা ছেঁড়া টাকার বাজারে পৌঁছানোর সুযোগ তৈরি হতে পারে। ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ব্যাংক ক্যাশলেস উদ্যোগ নিয়ে কাজ করছে, কিন্তু কর্মকর্তাদের জন্য নতুন নোট দেওয়ার বিষয়টি এ নিয়ে প্রশ্ন তুলেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘ঈদের আগে সাধারণ মানুষের জন্য নতুন নোট বাজারে দেওয়া হচ্ছে না। তবে ব্যাংকের কর্মকর্তাদের জন্য নতুন নোট দেওয়া হচ্ছে।’

খাল থেকে ব্রিজের বীমের লোহা তুলে নিলেন স্বেচ্ছাসেবকদল নেতা,…
  • ২৩ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১ থেকে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১…
  • ২৩ আগস্ট ২০২৬
মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা, সরকারের আকার বাড়লে ঝু…
  • ২৩ আগস্ট ২০২৬
বিডিজবসের ৬০ লাখ সিভি ডার্ক ওয়েবে বিক্রির বিজ্ঞাপন
  • ২৩ আগস্ট ২০২৬
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন
  • ২৩ আগস্ট ২০২৬
অভিযুক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা
  • ২৩ আগস্ট ২০২৬