কপাল খুলল মির্জা আব্বাস-রিজভী-নজরুল ইসলাম খানের

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৮ PM
মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী

মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী © টিডিসি সম্পাদিত

মন্ত্রিসভায় জায়গা না পেলেও কপাল খুলেছে বিএনপির প্রভাবশালী রুহুল কবির রিজভী, নজরুল ইসলাম খান ও সংসদ সদস্য মির্জা আব্বাসের। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ পেয়েছেন তারা। একই পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন সরকারের সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

মন্ত্রী পদমর্যাদার ৫ উপদেষ্টা ছাড়াও পাঁচজনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। তার হলেন রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদুর রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদি আমিন ও বিএনপি রিসার্চ অ্যান্ড মনিটরিং সেলের প্রধান রেহান আসিফ আসাদ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব নাসমিুল গণি। প্রজ্ঞাপন অনুযায়ী, ‘Rules of Business, 1996’-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী তাদের এ নিয়োগ দেওয়া হয়েছে। তারা নির্ধারিত দপ্তরে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীর সমপর্যায়ের সুযোগ-সুবিধা ভোগ করবেন।

‎‘যারা দেশকে বারবার রক্তাক্ত করেছে, তাদের যেভাবে দমন করা প্…
  • ১০ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে গেল যুব উন্নয়ন কর্মকর…
  • ১০ নভেম্বর ২০২৬
৫৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৭
  • ১০ নভেম্বর ২০২৬
হাসিনাকে ‘টেরোরিস্ট’ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ‘বাচনভঙ্…
  • ১০ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় নদীতে ভাসমান অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার 
  • ১০ নভেম্বর ২০২৬
দুই জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950