নতুন করে ৫ জনকে মন্ত্রী ও ৫ জনকে প্রতিমন্ত্রী মর্যাদায় উপদেষ্টা নিয়োগ

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২২ PM , আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩২ PM
সংসদ

সংসদ © সংগৃহীত

বাংলাদেশ সরকার ‘রুলস অব বিজনেস, ১৯৬৬-এর ৩ (বি)’-এ প্রদত্ত ক্ষমতাবলে নতুন পাঁচজনকে মন্ত্রী এবং পাঁচজনকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

প্রজ্ঞাপনে উল্লেখিত মন্ত্রী পদমর্যাদায় নিয়োগপ্রাপ্তরা হলেন- মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান,রুহুল কবির রিজভী আহমেদ, মোঃ ইসমাইল জবিউল্লাহ ও ডঃ রাশেদ আল মাহমুদ তিতুমীর। অন্যদিকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগপ্রাপ্তরা হলেন- হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামসুল ইসলাম, ডাঃ জাহেদুর রহমান, ডঃ মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদ

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।

তথ্যমতে, নতুন সরকারের মন্ত্রীসভার ২৪ প্রতিমন্ত্রীর কেউই এর আগে মন্ত্রিপরিষদে দায়িত্ব পালন করেননি। এছাড়া ২৫ জন মন্ত্রীর মধ্যে ১৭ জনই নতুন মুখ। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানও এবারই প্রথম মন্ত্রিসভার সদস্য হলেন। নতুন এ মন্ত্রিসভায় তিনি প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা খাবারে যে ভুলগুলো করবেন না
  • ১৪ নভেম্বর ২০২৬
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোয় সাড়ে ১৬ হাজার আসন, কোন বিশ্ববিদ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950