বিজয়ী প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভাকে এসইউবি’র অভিনন্দন

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ AM
প্রধানমন্ত্রী তারেক রহমান ও এসইউবির লোগো

প্রধানমন্ত্রী তারেক রহমান ও এসইউবির লোগো © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানসহ নতুন মন্ত্রিসভার সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)।

মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এসইউবি’র উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেইন খান বলেন, জনগণের প্রত্যাশা ও গণরায়ের ভিত্তিতে গঠিত নতুন সরকার দেশের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। দীর্ঘ রাজনৈতিক আন্দোলন ও পরিবর্তনের প্রেক্ষাপটে এই সরকার দেশের গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করবে- এমন প্রত্যাশা বিশ্ববিদ্যালয় পরিবারের।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী নতুন বাস্তবতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব জাতিকে একটি আশাবাদী ভবিষ্যতের দিকে এগিয়ে নিচ্ছে। তাঁর দিকনির্দেশনায় একটি জবাবদিহিমূলক, মানবাধিকারসম্মত ও আইনের শাসনভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার দৃঢ় ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন সরকার অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখার মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবে। একই সঙ্গে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রয়োজনীয় নীতিগত উদ্যোগ গ্রহণ করবে।

উচ্চশিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়সমূহ দীর্ঘদিন নানা চ্যালেঞ্জের মুখোমুখি। নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা—গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, শিক্ষকদের পেশাগত মর্যাদা নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন অক্ষুণ্ণ রাখতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনকে উপাচার্য ও এসইউবি পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে এবং তার নেতৃত্বে দেশের শিক্ষা খাতে ইতিবাচক ও টেকসই পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করা হয়। উপাচার্য আরও বলেন, একটি জ্ঞানভিত্তিক, আধুনিক ও প্রতিযোগিতামূলক বাংলাদেশ গড়ে তুলতে উচ্চশিক্ষাকে জাতীয় উন্নয়নের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা এখন সময়ের দাবি।

এসইউবি’র প্রেসিডেন্ট ড. এ. এম. শামিম তার বক্তব্যে বলেন, দেশপ্রেম, প্রগতিশীল চিন্তা ও দূরদর্শী নেতৃত্বের সমন্বয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি সমৃদ্ধ, আত্মমর্যাদাশীল ও আধুনিক রাষ্ট্রে পরিণত করবেন—এটাই আমাদের প্রত্যাশা। দেশের উন্নয়ন ও উচ্চশিক্ষার প্রসারে সরকারের সঙ্গে গঠনমূলক ও সৃজনশীল সহযোগিতা অব্যাহত রাখবে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

পরিশেষে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণে সফল কর্মযাত্রা কামনা করেছে।

আজ আন্তর্জাতিক চকলেট দিবস, কেন এত জনপ্রিয় চকলেট—জানুন ইতিহাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্টে সিগন্যাল অমান্য করে পুলিশকে চাপা দেওয়া সেই কিশোর …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩৭ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল সেই ছাত্রদল নেতার মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এত এত মেধাবী থাকার পরও আমাদের ইউনিভার্সিটিগুলোর র‍্যাংকিংয়ে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9