পিকনিকের ট্রলার ডুবে যুবক নিখোঁজ

১৭ মে ২০২৫, ১১:১৫ AM , আপডেট: ১৭ মে ২০২৫, ০৭:৩৮ PM
ট্রলার ডুবে যুবক নিখোঁজ

ট্রলার ডুবে যুবক নিখোঁজ © সংগৃহীত

মাদারীপুর সদরে পিকনিকের ট্রলার ডুবে সুমন সিপাহী (৩৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৬ মে) পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা এলাকার আড়িয়াল খাঁ নদে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন বিকেলে ট্রলারে একটি পিকনিকের আয়োজন করা হয়। রাতে ফেরার পথে বাহেরচর কাতলা এলাকায় বিপরীত দিক থেকে বালুবাহী বাল্কহেডের সাথে পিকনিকের ট্রলারটি ধাক্কা লাগে। এতে পিকনিকের ট্রলারটি ডুবে যায়। শুরু হয় চিৎকার চেচামেচি। পরে স্থানীয়রা ছুটে এসে অন্য ট্রলারের সহযোগিতায় সবাইকে উদ্ধার করলেও নিখোঁজ থাকে ট্রলার চালক কালু সিপাহীর ছেলে সুমন সিপাহী।

এদিকে এই ঘটনায় অসুস্থ কয়েকজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় শনিবার সকালে নিখোঁজ সুমনকে উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।

মাদারীপুর ফায়ার সার্ভিসের লিডার জাহেদুল ইসলাম ভুইয়া জানান, ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ যুবককে উদ্ধারে কার্যক্রম চালানো হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবরিদল চেষ্টা করছে উদ্ধারের।। সুমনকে না পাওয়া পর্যন্ত চলবে এই অভিযান।

বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬