সাপের কামড়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

২২ আগস্ট ২০২৫, ০৬:২৯ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০২:৫৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যশোরে সাপের কামড়ে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০টার সময় যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে শোকের পাশাপাশি সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

মামুন নাসের সদর উপজেলার রামনগর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের সিরাজ সিংগা উত্তর পাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে ও কুয়াদা স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঘরে খাটে ঘুমিয়ে ছিল মামুন। এ সময় তার হাতে বিষধর একটি সাপ কামড় দিয়ে চলে যায়। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসেন। তার হাতের ক্ষতস্থানের ওপরে বেঁধে প্রথমে কবিরাজের কাছে নেওয়া হয়। তার অবস্থার অবনতি ঘটলে পরে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

নিহত মামুনের চাচা শাহাজান হোসেন বলেন, ‘রাত ৩টার দিকে আমার ভাতিজা চিৎকার করে উঠলে আমরা ছুটে আসি। এসে দেখি সে কান্নাকাটি করছে। সে বলছে আমার লম্বা পানা কি জেনো কি কামড়াইছে খুব জ্বলছে। আমরা ভাবলাম বিষধর কোনো পোকা কামড়াইছে। পরে অবস্থা খারাপ দেখে তাকে যশোর সদরে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।’

বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9