বদর দিবস উপলক্ষে কলেজ শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ নরসিংদী জেলা শিবিরের

০৭ মার্চ ২০২৬, ০৬:৩৫ PM
বদর দিবস উপলক্ষে কলেজ শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করেন নরসিংদী জেলা শিবিরের নেতাকর্মীরা

বদর দিবস উপলক্ষে কলেজ শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করেন নরসিংদী জেলা শিবিরের নেতাকর্মীরা © সংগৃহীত

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নরসিংদীতে কলেজ শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ ও আলোচনা সভার আয়োজন করেছে নরসিংদী জেলা ছাত্রশিবির। আজ শনিবার (১৭ রমজান) বিকাল ৩টায় নরসিংদীর একটি অডিটোরিয়াম কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় ১০০ কলেজ শিক্ষার্থীর মাঝে অর্থসহ পবিত্র কুরআন বিতরণ করা হয় এবং বদরের শিক্ষা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি তাওহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আতিকুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাহফুজুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম প্রধান, জেলা শিক্ষা সম্পাদক হাসান মিয়া, নরসিংদী সরকারি কলেজ সভাপতি শাখাওয়াত হুসাইন এবং প্রাইভেট কলেজ সভাপতি আব্দুল্লাহ আমিনুলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচকরা বলেন, মুসলমানরা কখনো কেবল বাহ্যিক শক্তির ওপর নির্ভর করে বিজয় অর্জন করেনি; বরং আল্লাহর সাহায্য ও মুমিনের দৃঢ় ইমানই তাদের প্রকৃত শক্তি। বদরের ইতিহাস আমাদের শিক্ষা দেয়—ইমান, ধৈর্য ও ত্যাগের মানসিকতা থাকলে যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব।

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬