সেমাই কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

০৭ মার্চ ২০২৬, ০৭:১৮ PM
লালমোহন উপজেলার নাঙ্গলখালি এলাকার হেলাল সেমাই কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

লালমোহন উপজেলার নাঙ্গলখালি এলাকার হেলাল সেমাই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। © টিডিসি ফটো

ভোলার লালমোহন উপজেলায় একটি সেমাই কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে কারখানা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার নাঙ্গলখালি এলাকার হেলাল সেমাই কারখানায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক।

অভিযান চলাকালে দেখা যায়, কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছিল এবং উৎপাদিত পণ্যের যথাযথ প্যাকেজিং ব্যবস্থাও ছিল না। এ ধরনের অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানাটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলনের ডাক
  • ১৫ অক্টোবর ২০২৬
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ শিশুর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬