কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিস জব্দ

০৭ মার্চ ২০২৬, ০২:২৫ PM
জব্দ করা ভারতীয় কাপড় প্যান্ট পিস

জব্দ করা ভারতীয় কাপড় প্যান্ট পিস © সংগৃহীত

কুড়িগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় (প্যান্ট পিস) জব্দ করা হয়েছে। জব্দ করা এসব কাপড়ের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকা যাত্রাপুরের মাঝিপাড়া ঘাট এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় টহল দল অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে পাচারের উদ্দেশ্যে রাখা এক হাজারটি ভারতীয় প্যান্ট পিস জব্দ করে যাত্রাপুর বিওপির সদস্যরা।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা এসব পণ্যের মোট আনুমানিক সিজার ১৫ লাখ টাকা।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে বিজিবি দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল মাজারের দানের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত, গণনা হবে প…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষকদের বদলি নিয়ে এক জেলার নতুন নির্দেশনা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি জানালেন যুবদল সভাপতি মুন্না
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আমার ছেলেকে ব্লেইম করা হচ্ছে, এটা মেনে নেব না: অপ্রতিমের মা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬