ডেসকোতে একাধিক পদে চাকরি, আবেদন অনলাইনে

২৮ অক্টোবর ২০২৫, ০৭:২২ PM
২ ধরনের পদে কর্মকর্তা নিয়োগে আবেদন চলছে ডেসকোতে

২ ধরনের পদে কর্মকর্তা নিয়োগে আবেদন চলছে ডেসকোতে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। প্রতিষ্ঠানটি পরিচালকের ২ ধরনের পদে কর্মকর্তা নিয়োগে ২২ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো);

১. পদের নাম: নির্বাহী পরিচালক (প্রকৌশল);

পদসংখ্যা: নির্ধারিত নয়;

বেতন: ১,৪৯,০০০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/সিভিল/কম্পিউটার/ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*বিদ্যুৎ খাতে ন্যূনতম ১৮ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

*শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় ৩য় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়;

প্রার্থীর বয়স: ৪৫-৬০ বছর (১৬ নভেম্বর ২০২৫ তারিখে);

আরও পড়ুন: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ ১১৫, আবেদন নির্ধারিত ফরমে

২. পদের নাম: নির্বাহী পরিচালক (প্রকিউরমেন্ট)

পদসংখ্যা: নির্ধারিত নয়;

বেতন: ১,৪৯,০০০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*বিদ্যুৎ খাতে ন্যূনতম ১৮ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

প্রার্থীর বয়স: ৪৫-৬০ বছর (১৬ নভেম্বর ২০২৫ তারিখে);

আরও পড়ুন: মোংলা বন্দর কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ ১১৩, নেবে কর্মকর্তা-কর্মচারী

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (তিন বছর)। তবে শর্তসাপেক্ষে এটি আরও ৩ বছরের জন্য বাড়ানো যেতে পারে।

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে নির্দেশিকা অনুসরণ করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ৫,০০০ টাকা পে-অর্ডার/ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সঙ্গে অবশ্যই সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ১১ নভেম্বর ২০২৫;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: ডেসকোর অফিশিয়াল ওয়েবসাইট

জানুয়ারিতে কাউন্সিলসহ আরও যেসব পদক্ষেপ নিচ্ছে এনসিপি
  • ১৮ মে ২০২৬
‘আমি ফেঁসে গেছি, তুমি কিন্তু ফেঁসে যেও না’— তিশার শেষ বার্তা
  • ১৮ মে ২০২৬
ঈদে পত্রিকা বন্ধ থাকবে ৫ দিন 
  • ১৮ মে ২০২৬
ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের অধীন চাকরি, পদ ৬৯, আবেদন…
  • ১৮ মে ২০২৬
স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নসহ ৫ দফা দাবি টাঙ্গাইল মেডিকেল …
  • ১৮ মে ২০২৬
সপ্তাহ ব্যবধানে একই উপজেলায় মাদকসহ ৩ ইউপি সদস্য গ্রেপ্তার 
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081