গোপালগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

৩১ অক্টোবর ২০২৫, ০৫:৪৯ PM
নিহত গৃহবধূর স্বজনদের আহাজারি

নিহত গৃহবধূর স্বজনদের আহাজারি © টিডিসি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিষধর সাপের কামড়ে সম্পা মজুমদার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কালীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

গৃহবধূ সম্পা মজুমদার কালীগঞ্জ বাজারের তাপস মজুমদারের স্ত্রী।

গৃহবধূ সম্পা মজুমদারের স্বামী তাপস মজুমদার জানান, তার স্ত্রী সম্পা মজুমদার রান্নার জন্য বাড়ির পাশে রাখা জ্বালানি কাঠ আনতে গেলে জ্বালানি কাঠের ভেতর থাকা বিষধর সাপ তার ডান হাতে কামড় দেয়। কামড়ের আঘাতে ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘সাপের কামড়ে গৃহবধূর মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬