সড়ক দুর্ঘটনায় এনসিপির জেলা আহ্বায়কের মেয়ের মৃত্যু

০৮ নভেম্বর ২০২৫, ০৯:৫৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

শেরপুরে সড়ক দুর্ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেরপুর জেলার আহ্বায়ক প্রকৌশলী মো. লিখন মিয়ার তিন বছরের শিশুকন্যা আয়রা মনি নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের খোয়ারপাড় জেলখানা মোড় সড়কের বিসিক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে প্রকৌশলী লিখন মিয়ার স্ত্রী মনি মালা শহরের বিসিক সংলগ্ন নিজ বাসার পাশের ড্রামে ময়লা ফেলতে যান। এ সময় তার অজান্তে শিশু আয়রা মনি পিছু পিছু রাস্তার পাশে চলে যায়। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা ও একটি মাইক্রোবাসের মাঝে পড়ে শিশুটি ধাক্কা খায় এবং গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর গাড়ি দুটি দ্রুত চলে যাওয়ায় সেগুলো সনাক্ত করা সম্ভব হয়নি।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আয়রা মনি মারা যায়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।

শুক্রবার রাত ৮টার দিকে দমদমা কালীগঞ্জ এলাকায় প্রকৌশলী লিখনের শ্বশুরবাড়িতে প্রথম জানাজা এবং রাত ১০টার দিকে আন্ধারিয়া সুতিরপাড়া গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটির দাফন সম্পন্ন হয়েছে।

প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ০১ অক্টোবর ২০২৬
গোবিপ্রবিতে বছরে ৩৬ লাখ টাকা মেডিকেল ফি, তবুও চিকিৎসাসেবা ন…
  • ০১ অক্টোবর ২০২৬
‘গোলাপগঞ্জের হয়েও রক্তচক্ষুকে উপেক্ষা করে জুলাইয়ের সামনে ছি…
  • ০১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল ফজলে রাব্বির প্রাণ, পবিপ্রবিতে শোকের ছায়া
  • ০১ অক্টোবর ২০২৬
সমাজকল্যাণে প্রথম হয়েও গেজেটে নাম নেই, বেলাল বললেন—‘জুলাইয়ে…
  • ০১ অক্টোবর ২০২৬