বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

১২ নভেম্বর ২০২৫, ০৯:৫৬ PM
মশাল মিছিল করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা

মশাল মিছিল করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা © টিডিসি

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ও দেশের বিভিন্ন স্থানে নাশকতার প্রতিবাদে বাগেরহাটে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় শহরের আলিফ চত্বর এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আলিফ চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় অংশগ্রহণকারীরা হাতে মশাল নিয়ে ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’; ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’; ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই খুনি হাসিনার ফাঁসি চাই’ ইত্যাদি।

মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক এস এম সাদ্দাম, সদস্যসচিব আজরিন আরাবি নওরীন, যুগ্ম সদস্যসচিব শেখ বাদশা, গণতান্ত্রিক ছাত্র শক্তির সদস্যসচিব মো. আব্দুল্লাহ আল রুমান ও আপ বাংলাদেশের সদস্য সচিব হেলাল উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সমাপনী সমাবেশে বক্তারা বলেন, ‘দেশে যারা নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠনের নামে অরাজকতা সৃষ্টি করছে, তারা গণবিরোধী ও দেশবিরোধী শক্তি। তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে। পলাতক নেতাদের কথায় কোনো নিরীহ আওয়ামী লীগ যেন ঝাঁপিয়ে না পড়ে ঝাঁপিয়ে পড়লে বাংলাদেশের মানুষ  তাদের পাওনা বুঝিয়ে দেবে। যারা আমাদের দুই হাজার ভাই-বোনকে শহীদ করেছে, তাদের রাজনীতি করার অধিকার বাংলাদেশের নেই।’

এ সময় বক্তারা দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ ও প্রগতিশীল রাজনীতি চর্চার মাধ্যমে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আহ্বান জানান।

পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন
  • ১১ নভেম্বর ২০২৬
বাগেরহাট পাসপোর্ট অফিসে অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগ…
  • ১১ নভেম্বর ২০২৬
টিউশন ফি ছাড়, মাসিক ভাতাসহ স্কলারশিপ—চীনের সেরা ১০ বিশ্ববিদ…
  • ১১ নভেম্বর ২০২৬
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হা…
  • ১১ নভেম্বর ২০২৬
তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক, নারীস্বাস্…
  • ১১ নভেম্বর ২০২৬
সন্ত্রাসবিরোধী মামলায় আটঘরিয়ার সাবেক উপজেলা চেয়ারমান তানভীর…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950