তেজগাঁও রেললাইনে আগুন, আটক ২

১২ নভেম্বর ২০২৫, ১০:৩১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকায় রেললাইনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। তবে ঢাকা রেলওয়ে থানা পুলিশ বলছে, এখনো বিস্তারিত কিছু না জানা যায়নি। তবে শোনা যাচ্ছে আটক করা দুইজনই টোকাই ও আগুনটি জ্বালিয়েছিল পরিত্যক্ত রেললাইনে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে যতটুক জানা গেছে, তেজগাঁওয়ে ট্রেন যেই লাইন দিয়ে চলাচল করে না সেই পরিত্যক্ত রেললাইনে কিছু টোকাই আগুন জ্বালায়। এ ঘটনায় সেখান থেকে দুই টোকাইকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীরা আটক করেছে। আসলে শীত নিবারণের জন্য নাকি অন্য কোনো কারণে তারা আগুন ধরিয়েছে, বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে।

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন বলেন, ঘটনাস্থল রেলওয়ে থানার অধীনে হলেও সেখানে থানা পুলিশকে পাঠানো হয়েছে। 

রাজধানীতে বাসে আগুন
  • ১০ নভেম্বর ২০২৬
ক্যাম্পাসের আবাসিক এলাকায় শিক্ষকের বাসায় চুরি, নিয়ে গেল আই…
  • ১০ নভেম্বর ২০২৬
ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা
  • ১০ নভেম্বর ২০২৬
১৭তম হেনরি ডুনান্ট মুট কোর্ট প্রতিযোগিতায় রানার-আপ এনএসইউ
  • ১০ নভেম্বর ২০২৬
হাসপাতালে ঢুকে ডাক্তার পিটিয়ে ছাত্রলীগ নেতার বাসায় আত্মগোপন…
  • ১০ নভেম্বর ২০২৬
ইনানীতে গ্যাসের বিশাল মজুত থাকতে পারে: বাপেক্স
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950