শাটডাউন সমর্থনে সরকারি প্রতিষ্ঠানে ছাত্রলীগের তালা

১৬ নভেম্বর ২০২৫, ০৬:৪৮ PM
ছাত্রলীগের ঝোলানো তালা

ছাত্রলীগের ঝোলানো তালা © টিডিসি

আওয়ামী লীগের ঘোষিত সর্বাত্মক শাটডাউন কর্মসূচির সমর্থনে বরগুনার বামনা উপজেলায় একাধিক সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগ। শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে এসব স্থাপনায় তালাবদ্ধ করার ঘটনা ঘটে। রবিবার (১৬ নভেম্বর) সকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা এসে বিষয়টি দেখতে পান।

স্থানীয়রা জানায়, রাতের অন্ধকারে বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়, ইউনিয়ন ভূমি অফিস, বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এবং বামনা সরকারি কলেজের প্রধান ফটকে তালা ঝোলানো হয়। তালার সঙ্গে কাগজ সেঁটে লেখা ছিল— ‘১৬–১৭ নভেম্বর সর্বাত্মক শাটডাউন সফল ও সার্থক হোক।’

রবিবার সকালে বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমান তার ব্যক্তিগত ফেসবুকে তালাবদ্ধ স্থাপনাগুলোর ছবি দিয়ে লেখেন, ‘১৬ ও ১৭ নভেম্বর সর্বাত্মক শাটডাউন কর্মসূচির সমর্থনে বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ, বুকাবুনিয়া ভূমি অফিস এবং বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় গেট তালাবদ্ধ।’

আরও একটি পোস্টে তিনি জানান, বামনা সরকারি কলেজের গেটেও তালা ঝোলানো হয়েছে।

এ ঘটনার ছবি দিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজা ফেসবুকে লিখেছেন, ‘ধন্যবাদ বামনা উপজেলা ছাত্রলীগ। সরকারি কলেজ, ভূমি অফিসসহ ১০টির বেশি সরকারি স্থাপনায় তালা দিয়ে শাটডাউন সফল করায়।’

বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন চ্যাটার্জি বলেন, ‘সকালে এসে দেখি গেটে শিকল দিয়ে তালা ঝোলানো। কাগজে শাটডাউন কর্মসূচির কথা লেখা ছিল। পরে পুলিশ এসে তালা খুলে দিলে ক্লাস শুরু হয়।’

বিষয়টি তদন্তে নেমেছে পুলিশ। বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা তালা দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস ও বিদ্যালয়ে আগেও অভ্যন্তরীণ দ্বন্দ ছিল—তাই অভ্যন্তরীণ বিরোধের জেরেও কেউ তালা দিতে পারে। সবকিছুই তদন্তাধীন।’

৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রাজি…
  • ০২ নভেম্বর ২০২৬
ঢাবিতে শিবিরের দেওয়া এসি বন্ধ করে দিয়ে প্রশাসন বলছে ‘অননুমো…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950