ঈদুল আজহার ছুটিতে ৯৯৯-এ কল সোয়া ২ লাখ, সবচেয়ে বেশি মারামারির

১৫ জুন ২০২৫, ০৭:২৪ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০৬:৪২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

৫ জুন থেকে ১৩ জুন পর্যন্ত ঈদুল আজহার ছুটিতে জরুরি সেবা ৯৯৯ কল পেয়েছে ২ লাখ ২০ হাজার ৩৮৮টি। এর মধ্যে মোট ১৫৬১৯ জন সেবাপ্রার্থীকে অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিসের জরুরি সেবা দেওয়া হয়েছে।

এসময়ে আসা কলের মধ্যে সবচেয়ে বেশি ৪ হাজার ১০২ জন কলার মারামারি সংক্রান্ত খবর দিয়ে সেবা নিয়েছেন।

আজ রবিবার (১৫ জুন) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) আনোয়ার সাত্তার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদুল আজহা সংক্রান্ত কলে মোট ১২৭১ জন কলারকে বিভিন্ন সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে–হাটে চাঁদাবাজি, রাস্তায় চাঁদাবাজি, নদীতে চাঁদাবাজি, জোরপূর্বক পশু অন্য হাটে নিয়ে যাওয়া, অজ্ঞান-মলম পার্টি এবং শব্দ-দূষণ সংক্রান্ত অভিযোগ ইত্যাদি।

ঈদুল আজহার ছুটিকালীন (৫-১৩ জুন) সময়ে জরুরি পুলিশি সেবা দেওয়া হয়েছে ১৩৮৩১ জন কলারকে। অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হয়েছে ৯৯৩ জন কলারকে। ফায়ার সার্ভিসের সেবা দেওয়া হয়েছে ৭৯৫ জন কলারকে। সবমিলিয়ে ১৫ হাজার ৬১৯ জন কলারকে ঈদুল আজহা সংক্রান্ত জরুরি সেবা দেওয়া হয়েছে।

মারামারি সংক্রান্ত বিষয়ে সেবা দেওয়া হয়েছে ৪১০২ জন কলারকে। বিভিন্ন কারণে কাউকে আটকে রাখা সংক্রান্ত বিষয়ে সেবা দেওয়া হয়েছে ১২১৪ জন কলারকে। ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হয়েছে ১০৬২ জন কলারকে। বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে সেবা দেওয়া হয়েছে ৯৯২ জন কলারকে।

যোগাযোগ করা হলে ৯৯৯ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, ঈদুল আজহায় ৫ জুন থেকে ১৩ জুন পর্যন্ত জরুরি সেবা ৯৯৯ কল পেয়েছে ২ লাখ ২০ হাজার ৩৮৮ কলার। এর মধ্যে ৪৭ শতাংশ প্রয়োজনীয় বা আমলযোগ্য কল। বাকি সব অপ্রয়োজনীয় কল।

তিনি বলেন, এবার ঈদের ছুটিতে মারামারি সংক্রান্ত বিষয়ে কল এসেছে। দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার, তুচ্ছ কারণে মারামারির ঘটনা, টাকা-পয়সার লেনদেন, স্বামী-স্ত্রীকে জোর করে আটকে রাখার বিষয়ে প্রতিকার চেয়েও অনেক ফোন এসেছে।

রুয়েটের ১২ শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
পছন্দসই প্রতিষ্ঠান পেতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
‘তারেক রহমান জেনেটিক্যালি স্মার্ট’: শিক্ষামন্ত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
  • ১৩ অক্টোবর ২০২৬
ঢাবিতে শিক্ষকের গাড়ির ধাক্কায় আহত ৫ শিক্ষার্থী, পরে গাড়ি ভা…
  • ১৩ অক্টোবর ২০২৬