জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। © টিডিসি ছবি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ১০ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর দিবসটি উদযাপনের কথা থাকলেও অনিবার্য কারণ দেখিয়ে অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনুষ্ঠানের নতুন তারিখ ও সময় পরে জানানো হবে।
রোববার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ২৮ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠান স্থগিত করা হলো। অনুষ্ঠানটির নতুন তারিখ ও সময় পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে প্রকাশিত বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর, হল প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগতির জন্য পাঠানো হয়েছে।
এদিকে, বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের নতুন তারিখ ও সময় ঘোষণার অপেক্ষায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।