নিজ ঘরে মিলল মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ

০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ PM
ঘটনাস্থলে মানুষের ভিড়

ঘটনাস্থলে মানুষের ভিড় © সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে নিজ বাড়ি থেকে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) ও তার স্ত্রী সুবর্ণা রায় (৬০)।

আজ সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে মই বেয়ে বাড়ির ভেতরে ঢোকেন। ঘরের প্রধান দরজার চাবি নিয়ে দরজা খোলার পর ডাইনিংরুমে যোগেশ চন্দ্র রায়ের ও রান্নাঘরে সুবর্ণা রায়ের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় রহিমাপুর বীর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবনা রায় গ্রামের বাড়িতে বসবাস করতেন। তাদের বড় ছেলে সুবেন চন্দ্র রায় জয়পুরহাটে পুলিশের সহকারী উপপরিদর্শক হিসেবে কর্মরত এবং ছোট ছেলে রাজেশ খান্না রায় ঢাকায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত।

নিহতদের বাড়ির কাজের লোক দীপক রায় জানান, প্রতিদিনের মতো রবিবার সকালে বাড়ির গেটে এসে ডাকাডাকি করেন তিনি। কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় মই দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলে মরদেহ দেখতে পান। 

তারাগঞ্জ থানার এসআই আবু ছাইয়ুম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুজনকেই মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। তদন্ত করে বাকিটা জানা যাবে।

প্রধান শিক্ষকদের বদলিতে দীর্ঘসূত্রতা, সংসদে প্রশ্নের মুখে শ…
  • ১০ নভেম্বর ২০২৬
রাজধানীতে বাসে আগুন
  • ১০ নভেম্বর ২০২৬
ক্যাম্পাসের আবাসিক এলাকায় শিক্ষকের বাসায় চুরি, নিয়ে গেল আই…
  • ১০ নভেম্বর ২০২৬
ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা
  • ১০ নভেম্বর ২০২৬
১৭তম হেনরি ডুনান্ট মুট কোর্ট প্রতিযোগিতায় রানার-আপ এনএসইউ
  • ১০ নভেম্বর ২০২৬
হাসপাতালে ঢুকে ডাক্তার পিটিয়ে ছাত্রলীগ নেতার বাসায় আত্মগোপন…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950