৯৯৯-এর কলে ডাকাত ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা

১২ নভেম্বর ২০২৫, ০৪:৩৭ PM
আহত পুলিশ কর্মকর্তা নুুরুল ইসলাম

আহত পুলিশ কর্মকর্তা নুুরুল ইসলাম © সংগৃহীত

জরুরি সহায়তা ৯৯৯-এ সড়কে গাছ ফেলে ডাকাতি হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের ঝিলিম ইউনিয়নের জুমারপাড়া সড়কে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তা আমনুরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম (৪৭)। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এসআই নুরুল ইসলাম বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।

পুলিশ জানায়, সড়কে গাছ ফেলে ডাকাতি হচ্ছে এমন খবর পাওয়া যায় জরুরি সহায়তা ৯৯৯-এর একটি কলে। এ সময় আমনুরা থেকে মোটরসাইকেলযোগে ঘটনাস্থলের দিকে রওনা দেন এসআই নুরুল ইসলাম। মাঝপথে পুলিশের চেকপোস্টে দায়িত্বে থাকা সদস্যদের বিষয়টি অবগত করে ঘটনাস্থলে পুলিশের একটি দল ও মোটরসাইকেলযোগে আলাদাভাবে যাচ্ছিলেন তিনি। তবে ঘটনাস্থলে আগেই পৌঁছান তিনি। এরপর তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, এসআই নুরুল ইসলামকে একাকী পেয়ে তাৎক্ষণিকভাবে এক ডাকাত সদস্য হাতে ও পায়ে এলোপাতাড়ি কোপ দেয়। এর মধ্যে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস
  • ১৭ জুলাই ২০২৬
আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগেই দুশ্চিন্তায়  স্পেন
  • ১৭ জুলাই ২০২৬
‘মরব দুজনেই’—ঝাঁপ দিলেন প্রেমিক, ফিরে গেলেন প্রেমিকা!
  • ১৭ জুলাই ২০২৬
সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১৭ জুলাই ২০২৬
কুশিয়ারাসহ পদ্মা-যমুনায় পানি বাড়লেও বন্যা পরিস্থিতির উন্নতি…
  • ১৭ জুলাই ২০২৬
চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকাল…
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence