প্রধান উপদেষ্টাকে প্রাণনাশের হুমকির অভিযোগে ছাত্রলীগকর্মী আটক

১২ নভেম্বর ২০২৫, ০৩:১৩ PM
ছাত্রলীগকর্মী আটক

ছাত্রলীগকর্মী আটক © টিডিসি ফটো

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে প্রাণনাশের হুমকির অভিযোগে ছাত্রলীগকর্মী শেফায়েতুল ইসলাম ইমরানকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) অভিযান চালিয়ে কক্সবাজার জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ফেসবুক লাইভে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দিয়ে আলোচনায় আসার পর থেকে ইমরান পলাতক ছিলেন। তাকে ধরতে চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঢাকা ও কক্সবাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

আরও জানা যায়, দীর্ঘদিন ধরে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য ছড়াচ্ছিল। সর্বশেষ গত রবিবার (৯ ডিসেম্বর) বাঁশখালীর প্রধান সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের এক ঝটিকা মিছিলের নেতৃত্ব দেয় ইমরান, এরপর থেকেই পুলিশ তাকে ধরতে তৎপর হয়। ঝটিকা মিছিল করা বাঁশখালী ছাত্রলীগের ডজনখানেক সদস্য কক্সবাজারে অবস্থান করছে।

গত ১৪ জুলাই ‘ইমরান চৌধুরী’ নামের একটি ফেসবুক আইডি থেকে হুমকিমূলক বক্তব্যসহ ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে তাকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালি দিতে শোনা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শেফায়েতুল ইসলাম ইমরান বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধুখালী এলাকার রেজাউল করিমের ছেলে। সম্প্রতি সে স্মার্ট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিএম কনটেইনার ডিপোতে নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরি নেয়। ফেসবুক লাইভে প্রধান উপদেষ্টাকে হুমকির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে বিএম কনটেইনার ডিপো কর্তৃপক্ষ ইমরানকে চাকরিচ্যুত করে।

একটি সূত্র জানায়, ইমরানের সাথে ভারতে অবস্থান করা সাবেক শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে সরাসরি যোগাযোগ রয়েছে। ইরান গোপালগঞ্জে গিয়ে বিভিন্ন মিটিং-মিছিলের ছবি তার ফেসবুক আইডিতে প্রচার করে। এদিকে আজ ভোরে ইমরান গ্রেপ্তার হলে ফেসবুকে পোস্ট দেন মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, 'কক্সবাজার সদর থানা পুলিশের একটি টিম ইমরানকে গ্রেপ্তার করেছে বলে আমরা জানতে পেরেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

সন্ধ্যায় বাড়ি থেকে বের হন আকিব, ফিরলেন লাশ হয়ে
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে: রা…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
একাদশ আবেদন: যেসব কলেজে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা মন্ত্…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ঘুষ.সাইট তৈরি করা ভাইরাল সেই শাহেদের খোঁজ নিয়েছে প্রধানমন্…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দাফনের প্রায় ৫ মাস পর কবর থেকে আফগান নাগরিকের মরদেহ উত্তোলন
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬