এনবিআর চেয়ারম্যানের নামে মেইল খুলে টাকা দাবি, সতর্কবার্তা

০৩ মার্চ ২০২৬, ০৪:০৮ PM
জাতীয় রাজস্ব বোর্ড

জাতীয় রাজস্ব বোর্ড © ফাইল ফটো

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের নাম ব্যবহার করে ভুয়া ই-মেইল আইডি খুলে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করছে। এ ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের এবং আনুষ্ঠানিক সতর্কবার্তা দিয়েছে এনবিআর।
মঙ্গলবার (৩ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এনবিআর জানায়, ‘জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নাম ব্যবহার করে ভুয়া ই-মেইল আইডির মাধ্যমে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করছে বলে জাতীয় রাজস্ব বোর্ডের নজরে এসেছে। প্রতারক চক্রটি সম্পূর্ণ মিথ্যা তথ্যের মাধ্যমে ভয়ভীতি দেখাচ্ছে। প্রতারক চক্রের বিরুদ্ধে ৩ মার্চ ২০২৬ তারিখে শেরে-বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নম্বর ২৫৮।’
এ ছাড়া বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনগণকে এই প্রতারক চক্র থেকে সাবধান থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬