পাবনায় হাসপাতাল চত্বর ঝাড়ু দিয়ে পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন করলেন এমপি

০৩ মার্চ ২০২৬, ০১:০৫ PM
ঝাড়ু দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা আলী আছগার। সোমবার দুপুরে পাবনার ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

ঝাড়ু দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা আলী আছগার। সোমবার দুপুরে পাবনার ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে © টিডিসি

জামায়াত নেতাদের সঙ্গে নিয়ে হাসপাতাল চত্বর ঝাড়ু দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা আলী আছগার। সোমবার (২ মার্চ) দুপুরে পাবনার ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে হাসপাতালের সার্বিক বিষয় ও চিকিৎসা সেবা নিয়ে আলোচনাও করেন সংসদ সদস্য।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য মাওলানা আলী আছগার বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি রোগ প্রতিরোধ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার অন্যতম পূর্বশর্ত। জনগণের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সকে আরও নিরাপদ ও কার্যকর করতে এ ধরনের কার্যক্রম নিয়মিত চালু রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু তালিব, সাবেক আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান সাপিনুর ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. আব্দুল হাই আল-রাজী, ফরিদপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিয়াউর রহমান, ফরিদপুর পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মজিবর রহমান।

এ ছাড় বিভিন্ন পর্যায়ের নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা বজায় রাখতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান এবং নিয়মিত মনিটরিং ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা আরও গতিশীল ও জনবান্ধব করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধারাবাহিক উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে হাসপাতালের সেবা গ্রহণকারী রোগী ও স্বজনরা একটি স্বাস্থ্যসম্মত পরিবেশে চিকিৎসাসেবা পাবেন।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬