গোপালগঞ্জে হোটেল থেকে ১ ব্যক্তির মরদেহ উদ্ধার

২৯ নভেম্বর ২০২৫, ১১:৩৩ AM
উদ্ধারকৃত মরদেহ

উদ্ধারকৃত মরদেহ © টিডিসি ফটো

গোপালগঞ্জ শহরের জিমি হোটেলের একটি রুম থেকে আলহাম মিয়া (৬১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে হোটেলের ৫০৫ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ শাহ আলম জানান, আলহাম মিয়া গত ২৫ নভেম্বর অফিসিয়াল কাজে রাজবাড়ী থেকে গোপালগঞ্জে এসে জিমি হোটেলে ওঠেন। শুক্রবার সকাল থেকে বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। এসময় কক্ষ থেকে কয়েকটি আইডি কার্ড, মোবাইল ফোনসহ ব্যক্তিগত জিনিসপত্রও উদ্ধার করা হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি শাহ আলম জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত আলহাম মিয়া রাজবাড়ী সদর উপজেলার কাজীকান্দা গ্রামের ইউছুব মোল্যার ছেলে। তার পরিবারকে ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে।

 

এক অ্যাপেই দেখা যাবে বিদ্যুৎ ও গ্যাস বিলের সব হিসাব
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের প্রোপাগাণ্ডা পেজে আসিফকে নিয়ে এআই দিয়ে লেখা প্রতিবে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাঘায় গণপিটুনিতে শিমুল হত্যা, মূলহোতা গ্রেপ্তার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইবির ৫ম সমাবর্তন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে থাকা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা তৈয়ব হ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now