নিজ ক্যাম্পাসের পাশেই পড়েছিল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ছাত্রের মরদেহ

২০ নভেম্বর ২০২৫, ০৬:০৭ PM , আপডেট: ২০ নভেম্বর ২০২৫, ০৬:০৭ PM
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির লোগো

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির লোগো © সংগৃহীত ছবি

রাজধানীর বাড্ডায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে উদ্ধারকৃত মরদেহের পরিচয় মিলেছে। তিনি বিশ্ববিদ্যালয়টির ডিপার্টমেন্ট অব ম্যাথমেটিকস অব ফিজিক্যাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম মুশফিকুজ্জামন।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাস এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সংলগ্ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পরে প্রাথমিক সুরতহালের জন্য লাশ হাসপাতালে প্রেরণ করা হয়।

আরও পড়ুন: মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু কাল, নিয়মাবলী দেখুন

পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ক্যাম্পাস এলাকায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি মৃত্যুর কারণ উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করেছে তারা।

সত্য গোপন করে শিক্ষককে বাঁচাতে গেলে মাদরাসার ব্যবস্থার ক্ষত…
  • ২৪ অক্টোবর ২০২৬
বিএনপি করতে হলে এসএসসিতে জিপিএ ২.৫০, এইচএসসিতে ৩.৫০ করার আব…
  • ২৪ অক্টোবর ২০২৬
আকতার গ্রুপ নিয়োগ দেবে ১০ টেরিটরি সেলস অফিসার, আবেদন ১৭ নভে…
  • ২৪ অক্টোবর ২০২৬
৫ আগস্টের পর থেকে পলাতক, মৃত্যুর পর গোপনে গার্ড অব অনার দিল…
  • ২৪ অক্টোবর ২০২৬
টেসলার উড়ন্ত রোডস্টার প্রকল্পে কাজ করেছেন বুয়েট শিক্ষার্থী …
  • ২৪ অক্টোবর ২০২৬
ছোটবেলার বন্ধুত্ব, মৃত্যুও হলো একসঙ্গে
  • ২৪ অক্টোবর ২০২৬