ইস্টার্ন ইউনিভার্সিটির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে বিজয়ী ব্যবসায় প্রশাসন বিভাগ

১১ নভেম্বর ২০২৫, ০৮:১১ PM
চ্যাম্পিয়ন দলকে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে

চ্যাম্পিয়ন দলকে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে © সংগৃহীত

ইস্টার্ন ইউনিভার্সিটির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল ম্যাচ আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফুটবল মাঠে এক উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে ব্যবসায় প্রশাসন বিভাগ (বিবিএ) ১-০ গোলে ফার্মেসি বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এ ছাড়া কোষাধ্যক্ষ অধ্যাপক মো. শামসুল হুদা ও রেজিস্ট্রার ড. আবুল বাশার খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে মাঠ প্রাঙ্গণ উৎসবমুখর করে তোলে।

টুর্নামেন্টটি আয়োজন করে ইস্টার্ন ইউনিভার্সিটি গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাব এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন স্টুডেন্ট এফেয়ার্সের ডেপুটি ডিরেক্টর কে এম মনিরুল ইসলাম। এই টুর্নামেন্ট শিক্ষার্থীদের খেলাধুলার মনোভাব, দলগত সহযোগিতা এবং অংশগ্রহণমূলক সংস্কৃতি বিকাশে ইস্টার্ন ইউনিভার্সিটির অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ।

খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
​ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
  • ১৪ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার সার্কিট ও পরিত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950