এটিএন বাংলা ‘আজীবন সম্মাননা স্মারক’ পেলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য

১৫ অক্টোবর ২০২৫, ০৭:৫২ PM
ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীকে এটিএন বাংলা ‘আজীবন সম্মাননা স্মারক’  তুলে দেওয়া হচ্ছে

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীকে এটিএন বাংলা ‘আজীবন সম্মাননা স্মারক’ তুলে দেওয়া হচ্ছে © সংগৃহীত

বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ দুজন স্বনামধন্য শিক্ষাবিদকে প্রদান করা হয়েছে ‘আজীবন সম্মাননা স্মারক’। আজ বুধবার (১৫ অক্টোবর) বেলা ৩টায় এটিএন বাংলার স্টুডিওতে আয়োজিত এ অনুষ্ঠানের যৌথ আয়োজক ছিল ‘সময়ের সাথে’ এটিএন বাংলা ও বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট। 

অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক প্রিন্সিপাল নূরে আলম তালুকদার সম্মাননা স্মারক তুলে দেন। 

আজীবন সম্মাননা প্রাপ্ত শিক্ষাবিদদ্বয় হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটিএন বাংলা সময়ের সাথে অনুষ্ঠানের পরিচালক ও এডুকেশন ওয়াচ সম্পাদক মো. খলিলুর রহমান। 

সম্মাননাপ্রাপ্ত শিক্ষাবিদদ্বয় বলেন, এই স্বীকৃতি তাদের শিক্ষা ও সমাজ উন্নয়নের প্রচেষ্টাকে আরও অনুপ্রাণিত করবে। শিক্ষাক্ষেত্রে আজীবন অবদানের স্বীকৃতি-শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতার

ব্যর্থতা ঢাকতে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে সরকার: ছাত্র ইউনিয়ন
  • ১০ নভেম্বর ২০২৬
ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে পদ…
  • ১০ নভেম্বর ২০২৬
পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন
  • ১০ নভেম্বর ২০২৬
দেশের সব জেলার এসপিদের নিয়ে জরুরি বৈঠকে পুলিশপ্রধান 
  • ১০ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, আহতদের সুচিকিৎসা ও তদন্ত দাবি শি…
  • ১০ নভেম্বর ২০২৬
শামসুন নাহার হলের ভিপি কানিজের নেতৃত্বে জাতীয় সংসদ পরিদর্শন…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950